সবচেয়ে শক্তিশালী প্রসেসর আনছে মিডিয়াটেক
চলতি বছরের শুরুতেই প্রিমিয়াম ফোনের জন্য তাদের সবচেয়ে শক্তিশালী প্রসেসর হিসেবে ডাইমেনসিটি ৯২০০ উন্মোচন করেছিলো মিডিয়াটেক। ইতিমধ্যেই এই প্রসেসর ভিভোর ফ্ল্যাগশিপ ফোনে ব্যবহার করা হয়েছে। তবে শোনা যাচ্ছে, চিপ নির্মাতাটি শিগগিরই এর একটি আপডেট সংস্করণ বাজারে আনবে। নতুন এই প্রসেসরের নাম রাখা হবে মিডিয়াটেক ডাইমেনসিটি ৯২০০ প্লাস। আর এটিই কোম্পানিপির এবছরের সবচেয়ে শক্তিশালী প্রসেসর হবে।
জনপ্রিয় টিপস্টার, ডিজিটাল চ্যাট স্টেশন এমনটাই দাবি করেছেন। ‘এর আগেও আমরা মিডিয়াটেককে এই কাজ করতে দেখেছি। আশা করা যায় ডাইমেনসিটি ৯২০০ প্লাস প্রসেসরের সিপিইউ ফ্রিকোয়েন্সি আরও বাড়ানো হবে’।
উল্লেখ্য, ডাইমেনসিটি ৯২০০ অক্টা কোর স্ট্র্যাকচার সহ এসেছে, যেখানে একটি দ্রুত কর্টেক্স এক্স-২ কোর উপস্থিত, যা ৩ গিগাহার্টজ পর্যন্ত ফ্রিকোয়েন্সি অফার করে। এছাড়া আছে তিনটি এ৭১০ কোর ও চারটি কর্টেক্স এ৫১০ কোর। আবার এতে পাওয়া যাবে মালি জি৭১৫ জিপিইউ।
সেক্ষেত্রে আশা করা যায়, মিডিয়াটেক ডাইমেনসিটি ৯২০০ প্লাস প্রসেসরে মূল ভার্সনের মতো ১+৩+৪ কোর স্ট্র্যাকচার থাকবে। তবে প্রাইমারি কোরের ফ্রিকোয়েন্সি ৩.০৫ গিগাহার্টজ পর্যন্ত করা হতে পারে। এটি টিসিএমসি কোম্পানির ৪এনএম আর্কিটেকচারের উপর ভিত্তি করে তৈরি করা হবে।
ডিবিটেক/বিএমটি







